English Version
আপডেট : ১৫ জুলাই, ২০২১ ১৭:১৪

লকডাউন শিথিলে সংক্রমণ বাড়ার শঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর

অনলাইন ডেস্ক
লকডাউন শিথিলে সংক্রমণ বাড়ার শঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর

লকডাউন শিথিলের ঘোষণায় সংক্রমণের হার বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বুধবার মধ্যরাত থেকে লকডাউন শিথিল করা হয়েছে।  পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী এ আশঙ্কা প্রকাশ করেন।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ আইসিইউ সম্প্রসারণ এবং ওপিডি শেড উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, লকডাউন শিথিল করা হলেও যদি স্বাস্থ্যবিধি মেনে চললে আশা করি সংক্রমণের হার নিয়ন্ত্রণে থাকবে। ঈদের যে আনন্দ, সে আনন্দ মানুষ করতে পারবে না। আমরা এমনভাবে যাতে ঘোরাফেরা না করি, ঈদের আনন্দ যেন দুঃখে বা ট্র্যাজেডিতে পরিণত না হয়ে যায়। সংক্রমিত হয়ে মানুষ মারা গেলে ঈদ আর ঈদ থাকবে না, তখন আমাদের মাতম করতে হবে।