English Version
আপডেট : ১৩ জুলাই, ২০২১ ১৭:৫২

গত ২৪ ঘণ্টায় ৪৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি: স্বাস্থ্য অধিদপ্তর

অনলাইন ডেস্ক
গত ২৪ ঘণ্টায় ৪৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি: স্বাস্থ্য অধিদপ্তর

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বর নিয়ে কমপক্ষে ৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৮টার পর্যন্ত ৪৮ জনসহ মোট ৮৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মাত্র ৩২ জন ঢাকার বাইরের জেলার বাসিন্দা।

সম্পর্কিত খবর২৪ ঘণ্টায় ৭০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি৬ দিনে ঢাকায় ২২১ ডেঙ্গু রোগী শনাক্তকরোনা নিয়ন্ত্রণে না এলে পরিস্থিতি করুণ হয়ে যাবে: স্বাস্থ্য অধিদপ্তরপরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ জুলাই পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট ৭৩৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। এর মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মেতে ৪৩ জন, জুনে ২৭১ জন এবং ১১ জুলাই পর্যন্ত ৩৫৫ জন রোগী ভর্তি হন। ভর্তি হওয়া রোগীদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩৬ জন।

প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এডিসের লার্ভা বেশি পাওয়া যায় নির্মাণাধীন ভবনের জমে থাকা পানি, প্লাস্টিকের ড্রাম, বালতি, পানির ট্যাংক, বাড়ি করার জন্য নির্মিত গর্ত, টব, বোতল ও লিফটের গর্তে।