English Version
আপডেট : ১২ জুলাই, ২০২১ ১৭:১১

বেসরকারি অফিস ও সরকারি অফিসের ব্যাপারে যে সিদ্ধান্ত জানা গেল

অনলাইন ডেস্ক
বেসরকারি অফিস ও সরকারি অফিসের ব্যাপারে যে সিদ্ধান্ত জানা গেল

চলমান কঠোর লকডাউন আগামী ১৫ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময় স্বাস্থ্যবিধি মেনে ভার্চুয়ালি চলবে সরকারী অফিস। তবে বন্ধ থাকবে বেসরকারি অফিস। স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহণ। খোলা থাকবে শপিংমল ও দোকানপাট। সোমবার (১২ জুলাই) এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ নিয়ে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

কোরবানির ঈদে মানুষের চলাচল ও পশুর হাটে বেচা-কেনার বিষয় বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ১ জুলাই থেকে কঠোর লকডাউন আরোপ করে সরকার। পরে তা সময়সীমা বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়।