English Version
আপডেট : ১১ জুলাই, ২০২১ ১৭:৪০

খালেদাকে নিয়ে মন্তব্য, বৃটিশ হাইকমিশনারকে তলব করলো সরকার

অনলাইন ডেস্ক
খালেদাকে নিয়ে মন্তব্য, বৃটিশ হাইকমিশনারকে তলব করলো সরকার

খালেদা জিয়াকে ‘হাউস অ্যারেস্ট’ বলে অভিহিত করার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাইকমিশনারকে তলব করলো সরকার। আজ রবিবার বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে খালেদা জিয়ার বাসায় অবস্থানকে ‘হাউস অ্যারেস্ট’ হিসেবে অভিহিত করা হয়।