English Version
আপডেট : ১১ জুলাই, ২০২১ ১৭:৩৪

ডিউটি শেষে বাসায় ফেরার পথে ঝরলো পুলিশ সদস্যের প্রাণ

অনলাইন ডেস্ক
ডিউটি শেষে বাসায় ফেরার পথে ঝরলো পুলিশ সদস্যের প্রাণ

ডিউটি শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এক পুলিশ সদস্য। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর সায়েন্স-ল্যাবরেটরি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্যের নাম এম এ লতিফুর রহমান (৩০)।

জানা গেছে, এম এ লতিফুর রহমানের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার চিলমারী থানায়। তারা বাবার নাম আব্দুর রহমান। যাত্রাবাড়ীর ধনিয়া এলাকায় স্ত্রী নাজমা ও এক সন্তানকে নিয়ে থাকতেন তিনি।

সম্পর্কিত খবরআর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিলে পুলিশের বাধা৯ পুলিশ সুপারকে রদবদলব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় উত্তেজনা, হাজার পুলিশ মোতায়েনপুলিশ বলছে, দ্রুতগামী একটি ট্রাক লতিফুরের মোটরসাইকেলে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় লতিফুর রহমানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া।

তিনি জানান, রাতে দ্রুতগামী অজ্ঞাত কোনো গাড়ি লতিফুর রহমানের মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে থাকেন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।