English Version
আপডেট : ৭ জুলাই, ২০২১ ১৬:৪৩

আগামী সপ্তাহে জাপান থেকে ২৫ লাখ টিকা আসার প্রত্যাশা

অনলাইন ডেস্ক
আগামী সপ্তাহে জাপান থেকে ২৫ লাখ টিকা আসার প্রত্যাশা

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, কোভ্যাক্স উদ্যোগের আওতায় জাপান থেকে ২৫ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা আসতে পারে।

বুধবার (৭ জুলাই) রাজধানীর নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

সম্পর্কিত খবরতালেবানের হাতে ৮০ জেলার পতন হয়েছে: আফগান পররাষ্ট্রমন্ত্রীসবার টিকার ব্যবস্থা করবেন প্রধানমন্ত্রী: নিখিলস্যালাইন দিয়ে ভারতের হাজারো মানুষকে করোনার ভুয়া টিকাড. মোমেন বলেন, টিকা আনার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কোভ্যাক্স উদ্যোগের আওতায় জাপান থেকে ২৫ লাখ টিকা আসতে পারে। জাপান থেকে টিকা পাওয়ার বিষয়ে আমরা প্রত্যাশা করছি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন থেকে প্রতি মাসে ৫০ লাখ করে তিনমাসে দেড় কোটি সিনোফার্মের কেনা টিকা দেশে আসবে। চলতি মাসের শেষের দিকে ইউরোপীয় ইউনিয়ন থেকেও আসবে ১০ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা।

মন্ত্রী আরো জানান, বেসরকারি খাত করোনার টিকা আমদানি করতে আগ্রহী হলেও জননিরাপত্তার কারণে সরকার আপাতত নিজেই তা করবে।