English Version
আপডেট : ৬ জুলাই, ২০২১ ১৭:০৭

রাশিয়ার টিকা পেতে চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
রাশিয়ার টিকা পেতে চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ

রাশিয়ার উদ্ভাবিত করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা স্পুটনিক-ভি কিনতে চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ। 

মঙ্গলবার (০৬ জুলাই) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, এখন শুধু বাংলাদেশ সরকারের ক্রয় প্রস্তাব অনুমোদনের অপেক্ষা। টিকা কেনার প্রাথমিক সিদ্ধান্তের পর বেশ কিছু বিষয় নিয়ে রুশ সরকারকে সংশোধনী দিয়েছিল বাংলাদেশ। পরে সেসবের সংশোধনী এনে দুই দেশের মধ্যে এই চুক্তি হয়। ফলে রাশিয়া থেকে স্পুটনিক ভি করোনা ভ্যাকসিন পেতে আরও একধাপ এগিয়ে গেল দেশ।

এদিকে ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি অনুযায়ী নতুন চালান না আসায় রাশিয়া ও চীন থেকে টিকা কেনার চেষ্টা চালায় বাংলাদেশ। এমনকি রাশিয়ার টিকা বাংলাদেশে উৎপাদনের বিষয়ে আলোচনা চলছে বলেও জানানো হয়েছিল।