English Version
আপডেট : ৬ জুলাই, ২০২১ ১১:২৯

অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল ফের বন্ধ

অনলাইন ডেস্ক
অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল ফের বন্ধ

করোনা সংক্রমণ রোধে দেশব্যাপী চলমান কঠোর বিধিনিষেধের লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়েছে। এমন পরিস্থিতিতে সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বৃহস্পতিবারের প্রথম প্রহর থেকে ১৪ জুলাই পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

সোমবার (৫ জুলাই) বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স মেম্বার গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়া উল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে করোনার ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যুরোধে সরকার গত ১ থেকে আগামী ৭ জুলাই পর্যন্ত কঠোর লকডাউন জারি করেছিল। পরিস্থিতির উন্নতি না হওয়ায় আগামী ১৪ জুলাই পর্যন্ত তা বাড়ানো হয়েছে। এ বিষয়ে আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।