English Version
আপডেট : ৬ জুলাই, ২০২১ ১১:০০

আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম ; পাঁচ সরকারি কর্মকর্তা ওএসডি

অনলাইন ডেস্ক
আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম ; পাঁচ সরকারি কর্মকর্তা ওএসডি

আশ্রয়ণ প্রকল্পে অনিয়মের অভিযোগে ৫ সরকারি কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওএসডি করা হয়েছে। এছাড়া অভিযুক্ত বাকিদের বিরুদ্ধে তদন্ত চলছে।

ওএসডি হওয়া কর্মকর্তারা হলেন মুন্সীগঞ্জ সদরের সহকারি কমিশনার শেখ মেজবাহ-উল-সাবেরিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত হাসান শিপলু, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. লিয়াকত আলী সেখ, উপসচিব মো. শফিকুল ইসলাম, বরগুনার আমতলী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। 

মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর অঙ্গীকার, আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গৃহহীন মানুষদেরকে গৃহ উপহার দিয়ে পুনর্বাসিত করা। আশ্রয়ণ প্রকল্প নিয়ে শুরু থেকেই নানা অনিয়মের অভিযোগের পর তদন্ত করা হয়, যা চলমান।