English Version
আপডেট : ৫ জুলাই, ২০২১ ১২:৪৩

নিবন্ধন অ্যাপ খুলে শিগগিরই শুরু হবে গণটিকা কার্যক্রম: স্বাস্থ্য অধিদফতর

অনলাইন ডেস্ক
নিবন্ধন অ্যাপ খুলে শিগগিরই শুরু হবে গণটিকা কার্যক্রম: স্বাস্থ্য অধিদফতর

দেশে গণটিকা কার্যক্রম শিগগিরই শুরু করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। নিবন্ধন অ্যাপ খুলে দিয়ে এই কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছে সরকারি এই প্রতিষ্ঠানটি। এছাড়া প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকার নিবন্ধনে বয়স কমিয়ে ৪০ বছর থেকে ৩৫ বছর করা হবে বলে জানা যায়।

আজ সোমবার (৫ জুলাই) বেলা ১১টায় অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম সাংবাদিকদের এ তথ্য জানান। মহাপরিচালক জানান, বর্তমানে চল্লিশোর্ধ্ব ব্যক্তিরা করোনার টিকা প্রাপ্তির জন্য নিবন্ধন করতে পারছেন। এটি এখন কমিয়ে আনা হয়েছে। ৩৫ বছরের ব্যক্তিরা নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের ক্ষেত্রে কৃষক-শ্রমিকদেরও যুক্ত করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) মাধ্যমে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১ লাখ ৪৫ হাজার শিক্ষার্থীর পাওয়া তালিকা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে দেয়া হয়েছে। শিগগিরই এ নিবন্ধন কার্যক্রম শুরু হবে উল্লেখ করে তিনি বলেন, আগামীকাল আইসিটি বিভাগকে চিঠি পাঠানো হবে। স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারের টিকাবিষয়ক তথ্য বলছে, টিকা নিতে এখন পর্যন্ত মোট ৭২ লাখ ৮২ হাজার ৮৬৯ জন নিবন্ধন করেছেন। তাদের অ্যাস্ট্রাজেনেকার ১ কোটি ১ লাখ ১১ হাজার ৭২২ ডোজ, সিনোফার্মের ৮০ হাজার ৯৮৫ ও ফাইজারের ২ হাজার ৭৪২ ডোজ টিকা দেয়া হয়েছে।