ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
সংসদে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে কঠোর সমালোচনা
সংসদে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পদত্যাগের দাবি তুলেছেন বিরোধী দল জাতীয় পার্টি ও বিএনপির সংসদ সদস্যরা। স্বাস্থ্যখাতের বিভিন্ন অনিয়ম, অক্সিজেন সংকটে বিভিন্ন হাসপাতালে মানুষের মৃত্যু, করোনা চিকিৎসায় চরম অব্যবস্থাপনার অভিযোগ তুলে এই দাবি জানানো হয়েছে সংসদে।
আজ শনিবার সংসদের পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জাতীয় পার্টি ও বিএনপির সংসদ সদস্যরা স্বাস্থ্যমন্ত্রীকে ‘নির্লজ্জ’ বলেও আখ্যায়িত করেন। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে ছিলেন। তবে স্বাস্থ্যমন্ত্রীকে অধিবেশনকক্ষে দেখা যায়নি।
কোভিড চিকিৎসার সময় নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী রেস্টুরেন্টে খেতে যাওয়ার কারণে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন উল্লেখ করে সংসদে জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু বলেন, ‘ইংল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী আনন্দে আত্মহারা হয়ে একটি কিস (চুমু) করার কারণে তাকে রিজাইন (পদত্যাগ) দিতে হয়েছে। আমাদের স্বাস্থ্যমন্ত্রীকে কি মানুষ! বুঝলাম না। উনার লজ্জা-শরম কিছু নাই। চরিত্র নেই। উনার রিজাইন দেয়া উচিত।’সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী আমাদের চিকিৎসা ব্যবস্থাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুলনা করেন। আজকে খবর আসছে, বাংলাদেশের ৩৭টি জেলায় অক্সিজেনের ব্যবস্থা নেই। হাসপাতালে পাঁচজন রোগী অক্সিজেন পায় তো ২০ জন লাইনে থাকে। কেবল অক্সিজেনের কারণে যারা ছটফট করে মারা যাচ্ছেন।’
এর আগে, বিএনপির সংসদ সদস্য গোলাম মুহম্মদ সিরাজ বলেন, বগুড়া এখন করোনার হটস্পট। গত তিনদিনে সেখানে ২৪ জন মারা গেছেন। সেখানে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা সংকট। সংসদে স্বাস্থ্যমন্ত্রী নেই। জেলার তিনটি কোভিড হাসপাতালে করোনা রোগীতে ঠাসা।’
এসময় স্বাস্থ্যমন্ত্রীর সমালোচনা করেন বিএনপির আরেক সংসদ সদস্য হারুনুর রশীদও। তিনি বলেন, ‘গত বুধবার সংসদে স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া বক্তব্যের মাধ্যমে গোটা হাউসকে অপমান করা হয়েছে। মন্ত্রী বলেছিলেন যে সাংসদেরা জেলা হাসপাতালের চেয়ারম্যান হলেও দায়িত্ব পালন করেন না। মন্ত্রীর এই বক্তব্য ঠিক নয়। এই বক্তব্য এক্সপাঞ্জ করা দরকার।’
স্বাস্থ্যমন্ত্রীর কঠোর সমালোচনা করে জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজী বলেন, ‘সেদিন সংসদে আমি সার্জিক্যাল মাস্ক কেনা নিয়ে কথা বলেছিলাম। আমরা আশা করেছিলাম, স্বাস্থ্যমন্ত্রী সেটা তদন্ত করবেন। বিষয়টি দেখবেন। কিন্তু তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বললেন, এটি সত্য নয়। এজন্য আজকে আমি তথ্য-প্রমাণ নিয়ে এসেছি। সংসদীয় কমিটি বিষয়টি আলোচনা করেছে, দুদকে গেছে। বিভিন্ন গণমাধ্যমে এসেছে। সত্য বিষয়টি এড়িয়ে না গিয়ে উনার তদন্ত করা উচিত ছিল।’
জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ বলেন, ‘জিজ্ঞেস করলেই স্বাস্থ্যমন্ত্রী বলেন, সব দিচ্ছি। কিন্তু কোথাও কিছু নেই। এভাবে আমরা একটা বছর সময় নষ্ট করেছি। আমাদের সংসদ সদস্যদের দায়িত্ব দিলে, অর্থ দিলে আমরা সবকিছু ঠিক করে দিতে পারতাম। কিন্তু আমাদের ওপর দায়িত্ব নয়। দায়িত্বে যারা আছেন, তারা তো দু’দিন পরে চলে যান। জবাবদিহিতা তো তাদের নেই।’
জাতীয় বিভাগের আরো খবর
জাতীয় বিভাগের আরো খবর
-
ইতালিতে বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তির আশ্বাস
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ২৩:৩৩ -
জাতীয় গ্রিডে যুক্ত হলো নেপাল থেকে আসা বিদ্যুৎ
১৬ জুন, ২০২৫ ১৬:৫৩ -
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৪ -
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৬ -
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৪ -
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
২৮ ডিসেম্বর, ২০২৪ ১৭:১০ -
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১২ -
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
পরিবর্তন আসছে এনআইডিতে
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৫ -
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৫ -
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:১২ -
আজ মহান বিজয় দিবস
১৬ ডিসেম্বর, ২০২৪ ১০:১৩ -
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৭ -
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৩ -
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৬ -
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৪ -
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
আগামী বছরের বইমেলা হবে চলতি বছরেই
১৮ সেপ্টেম্বর, ২০২৫ ২২:০২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
আরও একবার বাড়ল স্বর্ণের দাম, ভরি কত
২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:২৬ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


