English Version
আপডেট : ৩ জুলাই, ২০২১ ১২:০৫

দেশে পৌঁছালো মডার্নার আরো সাড়ে ১২ লাখ টিকা

অনলাইন ডেস্ক
দেশে পৌঁছালো মডার্নার আরো সাড়ে ১২ লাখ টিকা

কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে মডার্নার আরো ১২ লাখ ৬৭ হাজার দুশ’ ডোজ টিকা ঢাকায় এসে পৌঁছেছে। শনিবার (৩ জুন) সকাল ৮টা ৪০ মিনিটে একটি বিশেষ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গতরাত থেকে আজ সকাল পর্যন্ত প্রায় ৪৫ লাখ ডোজ টিকা এসেছে দেশে। এর মধ্যে মর্ডানার ২৫ লাখ এবং সিনোর্ফামের ২০ লাখ। গতকাল রাত সাড়ে ১১টায় মর্ডানার টিকার প্রথম চালান এবং আজ সকাল ৮টা ৪০ মিনিটে দ্বিতীয় চালান আসে।

সম্পর্কিত খবরএছাড়া গতকাল রাত সাড়ে ১২টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে চীনের প্রথম চালানের ১০ লাখ এবং ভোর সাড়ে ৫টায় বিশেষ দ্বিতীয় ফ্লাইটে আরও ১০ লাখ ডোজ টিকা এসেছে। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত মোট চারটি ফ্লাইটে প্রায় ৪৫ লাখ টিকা এসেছে দেশে।

এর আগে গত বৃহস্পতিবার (১ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, আগামী দুই দিনের মধ্যে মডার্না এবং সিনোফার্মের মিলিয়ে মোট ৪৫ লাখ ডোজ টিকা দেশে আসছে। এ সময় তিনি দেশে টিকার সংকটকালে একসঙ্গে এতগুলো টিকা আসার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেন।

দেশব্যাপী গণটিকা কার্যক্রম প্রসঙ্গে জাহিদ মালেক বলেন, আমরা টিকার জন্যই অপেক্ষা করছি। ৪৫ লাখ ডোজ টিকা হাতে পেলেই আমরা আগের মতো টিকা কর্মসূচি শুরু করতে পারব।