English Version
আপডেট : ৩০ জুন, ২০২১ ১৫:২৩

কঠোর লকডাউনে গণপরিবহনের বিষয়ে যা জানা গেলো

অনলাইন ডেস্ক
কঠোর লকডাউনে গণপরিবহনের বিষয়ে যা জানা গেলো

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি চলছে বাংলাদেশে। ভারতীয় তথা ডেল্টা ভ্যারিয়েন্টের সামাজিক সংক্রমণ হচ্ছে। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে কেবল ‘বিধিনিষেধ’ নয়, কঠোর লকডাউন পালনের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এবারের কঠোর বিধিনিষেধের সামগ্রিক চিত্র আগের যেকোনো বিধিনিষেধের চেয়ে ভিন্নতর। জারি করা প্রজ্ঞাপন বাস্তবায়নে মাঠে নামানো হচ্ছে- সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও বিজিবি। বুধবার (৩০ জুন) সকালে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সড়ক রেল ও নৌ-পথে গণপরিবহন (যন্ত্রচালিত) চলাচল বন্ধ থাকবে। একইসঙ্গে আকাশপথে উড়োজাহাজের অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচলও বন্ধ থাকবে। তবে আন্তর্জাতিক রুটে উড়োজাহাজ চলাচল করতে পারবে। বিদেশগামী যাত্রীরা তাদের আন্তর্জাতিক যাত্রার টিকিট দেখিয়ে গাড়ি ব্যবহার করে যাতায়াত করতে পারবেন।

প্রজ্ঞাপনে সরকারি-বেসরকারি সব অফিস, যানবাহন ও দোকানপাট বন্ধ রাখার কথা বলা হয়েছে। এই সময়ে জরুরি প্রয়োজন ছাড়া বের হলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।