English Version
আপডেট : ২৮ জুন, ২০২১ ১২:৫০

সংসদের বাজেট অধিবেশন শুরু

অনলাইন ডেস্ক
সংসদের বাজেট অধিবেশন শুরু

দীর্ঘ ৯ দিন মুলতবির পর আজ সোমবার (২৮ জুন) বেলা ১১ টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। গত ১৭ জুনের বৈঠক শেষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ২৮ জুন পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন।

গত ২ জুন সংসদের বাজেট অধিবেশন শুরু হয়। গত ৩ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১-২০২২ অর্থ বছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট সংসদে পেশ করেন। এছাড়া ওই দিন তিনি ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেটও পেশ করেন। গত ৭ জুন সম্পূরক বাজেট পাস করা হয়।

আজ সংসদের বৈঠকে তিনটি খসড়া আইন উত্থাপনসহ প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা হবে। ২৯ জুন অর্থবিল এবং ৩০ জুন নির্দিষ্টকরণ বিল পাসের মধ্যে দিয়ে বাজেট পাসের প্রক্রিয়া শেষ হবে।