English Version
আপডেট : ২৭ জুন, ২০২১ ০৯:৫৪

বাংলাদেশের উপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল আমিরাত

অনলাইন ডেস্ক
বাংলাদেশের উপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল আমিরাত

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশের যাত্রী ও ফ্লাইট প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে আরব মিরাত সরকার। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশসহ আরও সহ ১৪ দেশের উপর এই নিষেধাজ্ঞা বাড়িয়েছে দেশটির কর্তৃপক্ষ। আগামী ২১ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

দেশটির ‘জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি’র পক্ষ থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। এর আগে ৭ জুলাই পর্যন্ত আমিরাত প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও বর্তমান করোনা পরিস্থিতির বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে আমিরাত সরকার।

কার্গো ফ্লাইটের পাশাপাশি বাণিজ্যিক ও চার্টার্ড ফ্লাইটগুলো এ বিধিনিষেধের আওতাবহির্ভূত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

নিষেধাজ্ঞার আওতাভুক্ত ১৪ দেশ: ভারত, বাংলাদেশ, লাইবেরিয়া, নামিবিয়া, সিয়েরা লিওন, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, উগান্ডা, জাম্বিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, নাইজেরিয়া এবং দক্ষিণ আফ্রিকা।