English Version
আপডেট : ২৩ জুন, ২০২১ ১৫:৪২

সহযোগিতা না করলে দেশের অবস্থা শোচনীয় হবে: স্বাস্থ্য অধিদপ্তর

অনলাইন ডেস্ক
সহযোগিতা না করলে দেশের অবস্থা শোচনীয় হবে: স্বাস্থ্য অধিদপ্তর

এক সপ্তাহে দেশের করোনা পরিস্থিতির পরিবর্তন হয়েছে। সবাই সহযোগিতার জন্য এগিয়ে না এলে দেশের অবস্থা শোচনীয় হবে বলে মন্তব্য করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বুধবার (২৩ জুন) দুপুরে এক সংবাদ বুলেটিনের মাধ্যমে এ তথ্য জানায় সরকারের এই প্রতিষ্ঠানটি।

এদিকে দেশে বেড়ে চলেছে করোনার সংক্রমণ। সারা দেশে চলছে জেলা ভিত্তিক কঠোর লকডাউন। করোনা মোকাবিলায় রাজধানী ঢাকার সাথে ৯ দিনের জন্য বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে পুরো দেশকে। সরকারের এতো চেষ্টার পরেও দেশে নিয়ন্ত্রণ করা যাচ্ছেনা করোনার সংক্রমণ। দেশের মানুষের অসাবধানতা, স্বাস্থ্যবিধির পরোয়া না করা এবং সরকারি নির্দেশনা না মানার কারণে দেশে দিন দিন অনিয়ন্ত্রিত হয়ে পড়ছে করোনার প্রকোপ।

এদিকে গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, দেশে ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ৭৬ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৭০২ জনের। নতুন করে করোনা আক্রান্ত হয়ছে আরও ৪ হাজার ৮৪৬ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৬১ হাজার ১৫০ জন। মঙ্গলবার দেশে নমুনা পরীক্ষা করা হয়েছে মোট ২৫ হাজার ৮ জনের। আক্রান্তের হার ১৯.৩৬ শতাংশ। সেদিন মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ৯০৩ জন।