English Version
আপডেট : ২২ জুন, ২০২১ ১০:৪১

ঢাকা-চাঁদপুর নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা বিআইডাব্লিউটিএর

অনলাইন ডেস্ক
ঢাকা-চাঁদপুর নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা বিআইডাব্লিউটিএর

ঢাকা-চাঁদপুর এবং নারায়ণগঞ্জ-চাঁদপুর নৌরুটে মঙ্গলবার সকাল থেকে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ করার ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। করোনাভাইরাস সংক্রমণরোধে ঢাকার পার্শ্ববর্তী ৭টি জেলা লকডাউনের পর এ সিদ্ধান্ত নিয়েছে বিআইডাব্লিউটিএ।

চাঁদপুর বিআইডব্লিউটিএর বন্দর কর্মকর্তা মো. কায়সারুল ইসলাম জানান, ঢাকা-চাঁদপুর রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মঙ্গলবার সকাল থেকে ঢাকা-চাঁদপুর, চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটে সকল যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে। চাঁদপুর থেকে হাটুরিয়া, ডামুড্ডা ও নড়িয়াতে লঞ্চ চলাচল করবে।

উল্লেখ্য, লকডাউন ঘোষিত সাত জেলার যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।নৌপথগুলো হল ঢাকা-মাদারীপুর, ঢাকা-মিরকাদিম/ মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ/ চাঁদপুর/ নড়িয়া, শিমুলিয়া (মুন্সীগঞ্জ) – বাংলাবাজার (মাদারীপুর) / মাঝিকান্দি (শরিয়তপুর), আরিচা (মানিকগঞ্জ)-কাজিরহাট, পাটুরিয়া (মানিকগঞ্জ) দৌলতদিয়া (রাজবাড়ী)। উল্লেখিত জেলাগুলোর লঞ্চঘাট ব্যতীত দেশের যে কোনও স্থান হতে ছেড়ে যাওয়া যাত্রীবাহী নৌযানগুলো পথিমধ্যে মাদারীপুর, পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মিরকাদিম লঞ্চঘাটগুলোতে ছাড়া বা ভিড় করতে পারবে না। পণ্য পরিবহন এবং জরুরি সেবা প্রদানকারী নৌযানের ক্ষেত্রে এই আদেশ কার্যকর হবে না।