English Version
আপডেট : ২১ জুন, ২০২১ ১৬:১৬

করোনার ভয়াবহ প্রভাব, ৭ জেলায় গণপরিবহণ বন্ধ সহ কঠোর লকডাউন ঘোষনা

অনলাইন ডেস্ক
করোনার ভয়াবহ প্রভাব, ৭ জেলায় গণপরিবহণ বন্ধ সহ কঠোর লকডাউন ঘোষনা

মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে দেশের ৭ জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ জুন রাত ১২টা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। জেলাগুলো হলো- মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ি, মাদারিপুর ও গোপালগঞ্জ। সোমবার (২১ জুন) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। লকডাউনের সময় বন্ধ থাকবে গণপরিবহন। ইতি মধ্যে জেলা তথ্য অফিস রাজবাড়ী সদর,পাংশা ও গোয়ালন্দ পৌরসভা সমূহে মাইকিং করে বিষয়টি জনসাধারণের অবগতি করিয়েছেন।