English Version
আপডেট : ২১ জুন, ২০২১ ১১:৩৭

যেকোনো দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনী সদা প্রস্তুত থাকবে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
যেকোনো দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনী সদা প্রস্তুত থাকবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি যেকোনো দুর্যোগ মোকাবিলায় সদা প্রস্তুত থাকবে। রোববার (২০ জুন) বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হওয়া ‘টাইগার এমএনআরএস’ মিসাইলের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সামাজিক সেবায় যেমন অবদান রেখে যাচ্ছে। তেমনি অবকাঠামোগত উন্নয়নেও আমাদের সেনাবাহিনী অবদান রেখে যাচ্ছে। পাশাপাশি বিশ্বশান্তি রক্ষায় অবদান রেখে যাচ্ছে। করোনা মহামারি মোকাবিলায় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছে সশস্ত্র বাহিনী।

তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আজ যুক্ত হচ্ছে এনএমআরএস আধুনিক টাইগার মাল্টিপল মিসাইল। যা টাইগার এমএনআরএস নামে পরিচিত। আধুনিক এই যন্ত্রটি আমাদের সেনাবাহিনীকে অনেক শক্তিশালী করবে, মনোবল বৃদ্ধি করবে, সেনাসদস্যদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে।

সেই ধারাবাহিকতায় পরিবর্তিত বিশ্ব নিরাপত্তা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা উৎকর্ষ সাধনের দিকে নিবিরভাবে মনোনিবেশ করার জন্য আমি সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে আন্তরিক আহ্বান জানাচ্ছি।