English Version
আপডেট : ২০ জুন, ২০২১ ১৭:৩৪

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

অনলাইন ডেস্ক
সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

মোডিফিকেশনকৃত সোনারগাঁও টিবিএস কমিশনিং কাজের জন্য আগামীকাল সোমবার (২১ জুন) সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রবিবার (২০ জুন) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোডিফিকেশনকৃত সোনারগাঁও টিবিএস কমিশনিং কাজের জন্য নারায়ণগঞ্জের মেঘনাঘাট, মোগড়াপাড়া, সোনারগাঁও, পিরোজপুর, আষাড়িয়াচর, ঝাউচর, কেওডালা, লাঙ্গলবাদসহ সোনারগাঁও পিজিএস লাইনের সঙ্গে সংযুক্ত সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সোমবার সকাল থেকে ২৪ ঘণ্টার জন্য বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোমবার (২১ জুন) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২২ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সেই সঙ্গে উল্লেখিত এলাকাগুলোর পাশাপাশি আশপাশের এলাকায়ও গ্যাসের চাপ কম পাওয়া যাবে। গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে।