English Version
আপডেট : ১৮ জুন, ২০২১ ১৪:৩৬

শনিবার থেকে সিনোফার্মের টিকাদান কার্যক্রম শুরু

অনলাইন ডেস্ক
শনিবার থেকে সিনোফার্মের টিকাদান কার্যক্রম শুরু

দেশজুড়ে আগামীকাল শনিবার (১৯ জুন) থেকে একযোগে শুরু হতে যাচ্ছে করোনাভাইরাস প্রতিরোধে চীন সরকারের উপহার দেয়া সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকাদান কার্যক্রম। বৃহস্পতিবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়েছে।

ওই চিঠিতে বলা হয়েছে, ভ্যাকসিনেশনের জন্য যারা রেজিস্ট্রেশন করেছেন কিন্তু ভ্যাকসিন পাননি তাদেরকে সিনোফার্মের ভ্যাকসিন দেয়া হবে। আগে যারা ভ্যাকসিন গ্রহণ করেননি এমন সরকারি স্বাস্থ্যকর্মী ও পুলিশ সদস্যরাও সিনোফার্মের ভ্যাকসিন পাবেন। এদিন থেকে এক লাখ ৬ হাজার ডোজ ফাইজারের টিকা দেওয়াও শুরু হবে। চিঠিতে আরও বলা হয়েছে, বিদেশগামী বাংলাদেশি অধিবাসী কর্মী, সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে শিক্ষার্থী, সরকারি নার্সিং ও মিডওয়াইফারি সরকারি ম্যাটস ও সহকারী আইএসটি শিক্ষার্থীরা এ টিকায় অগ্রাধিকার পাবেন। সরকারি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীরাও এ টিকা পাবেন।