English Version
আপডেট : ৭ জুন, ২০২১ ১২:১০

ছয় দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ. লীগের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক
ছয় দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ. লীগের শ্রদ্ধা

বাঙ্গালিদের জন্য ঐতিহাসিক ছয় দফা দিবস আজ। আজকের এ দিনকে স্মরণীয় করতে রাখতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আজ সোমবার (৭ জুন) ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই শ্রদ্ধা জানানো হয়।

পরে সাংবাদিকদের সামনে ওবায়দুল কাদের বলেন, ঐতিহাসিক ছয় দফা ছিল মূলত স্বাধীনতা আন্দোলনের মূলভিত্তি। স্বাধীনতা আন্দোলনের ধারাবাহিকতায় যারা বিশ্বাস করে না তারা দেশের স্বাধীনতায়ও বিশ্বাস করে না।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, শাহজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।