English Version
আপডেট : ৬ জুন, ২০২১ ১৬:১৭

করোনায় আরো ৩৮ মৃত্যু, বেড়েছে শনাক্ত

অনলাইন ডেস্ক
করোনায় আরো ৩৮ মৃত্যু, বেড়েছে শনাক্ত

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৮৩৯ জনের।

এছাড়া এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৭৬ জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ১০ হাজার ৯৯০ জনে।

সম্পর্কিত খবরনদীতে পড়ে এসআইয়ের মৃত্যুবজ্রপাতে মাদ্রাসাছাত্রীসহ দুজনের মৃত্যুনেত্রকোনা কারাগারে আসামির মৃত্যুএর আগে গতকাল শনিবার করোনাভাইরাসে আক্রান্ত ৪৩ জনের মৃত্যু হয়। এদিন নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন ১ হাজার ৪৪৭ জন।

রোববার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।