English Version
আপডেট : ৫ জুন, ২০২১ ১১:১৪

মেঘনায় ধরা পড়লো ২৪ কেজির বাঘাইড়

অনলাইন ডেস্ক
মেঘনায় ধরা পড়লো ২৪ কেজির বাঘাইড়

ভৈরবের মেঘনা নদীতে ২৪ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে জেলের জালে। শুক্রবার সন্ধ্যার পর মাছটি ভৈরবের ফেরিঘাট এলাকার আম্মাজান পাইকারি মৎস্য আড়তে নিয়ে আসেন। আড়তের পাইকার শংকর বর্মন মাছটি ৭৫০ টাকা কেজি দরে ১৮ হাজার টাকায় কিনে নেন।

আম্মাজান মৎস্য আরতের মালিক ওমর ফারুক জানান, আমি দীর্ঘদিন যাবত মাছের ব্যবসা করি। কিন্ত ২৪ কেজি ওজনের মাছ কখনো আমার আড়তে আমদানি হয়নি। মাছটি আড়তে আমদানির পর অনেক লোক মাছটি দেখতে আসে। জেলেরা প্রথমে মাছটির দাম চায় ২০ হাজার টাকা। পরে দাম দর করে ৭৫০ টাকা কেজি দরে ১৮ হাজার টাকায় বিক্রি হয়।

সম্পর্কিত খবরজেলে অজিত সাহা বলেন, আমার জীবনে মেঘনা নদীতে এত বড় মাছ ধরতে পারিনি। মাছটি যখন জালে উঠে তখন জাল টানার সময় আমরা কিছুটা ভয় পেয়ে যাই। পরে পানির ওপরে জাল উঠলে বাঘাইড় মাছটি দেখতে পাই। তারপর অনেকটা কৌশলে মাছটি নৌকায় তুলে বেঁধে রাখি। ১৮ হাজার টাকায় মাছটি বিক্রি করতে পেরে আমরা ভীষণ খুশি হয়েছি।