English Version
আপডেট : ৩ জুন, ২০২১ ১৪:৩৭

প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভায় অনুমোদন

অনলাইন ডেস্ক
প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভায় অনুমোদন

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপনের জন্য মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৩ জুন) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

এর আগে বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের দ্বিতীয় তলায় অবস্থিত মন্ত্রিসভা কক্ষে এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এতে অনুমোদন দিয়ে স্বাক্ষর করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এতে অংশ নেন মন্ত্রিসভার সদস্যরা। প্রতিবছর বাজেট ঘোষণার দিন মন্ত্রিসভার বিশেষ বৈঠক বসে, এতে বাজেট অনুমোদন দেয়া হয়।

‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’ শিরোনামে এ বাজে পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশের ৫০তম বাজেট এটি। যার আকার দাঁড়াচ্ছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদের তৃতীয় বাজেট এটি। অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের এটি তৃতীয় বাজেট। দুপুর ৩টায় বাজেট বক্তৃতা শুরু করবেন তিনি।