English Version
আপডেট : ৩ জুন, ২০২১ ১১:১২

আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

অনলাইন ডেস্ক
আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

আজও রাজধানীর বেশ কয়েকটি এলাকায় সরবরাহ বন্ধ থাকবে। পূর্ব রামপুরার বায়তুল মামুর জামে মসজিদ গলি এলাকার গ্যাস পাইপলাইন কাজে ট্রায়াল শাট-ডাউনের কারণে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৯ ঘণ্টা কয়েকটি এলাকায় গ্যাস থাকবে না।

বুধবার (২ জুন) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টাই-ইন কার্যক্রমের জন্য পূর্ব রামপুরা পুলিশ ফাঁড়ি এলাকা, রামপুরা হাইস্কুল এলাকা, বউবাজার, আল-মামুম মসজিদ এলাকার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এবং তৎসংলগ্ন এলাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি শ্রেণির গ্রাহকদের গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

এ জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।