English Version
আপডেট : ২ জুন, ২০২১ ১৭:৪০

মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি, জুলাই থেকে কার্যকর

অনলাইন ডেস্ক
মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি, জুলাই থেকে কার্যকর

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি করেছে বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী তাদের সম্মানী ভাতা উন্নীত করা হয়েছে। আগামী জুলাই থেকে এ ভাতা কার্যকর করা হবে বলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

বুধবার (২ জুন) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আগামী জুলাই থেকে মুক্তিযোদ্ধারা ২০ হাজার টাকা করে সম্মানী ভাতা পাবেন। নতুন কাঠামোর এ ভাতা আগামী মাস থেকেই কার্যকর করা হবে।

এদিকে জানা গেছে, বর্তমানে এক লাখ ৯১ হাজার ৫৩২ জন সাধারণ বীর মুক্তিযোদ্ধা মাসিক সম্মানী ভাতা পেয়ে থাকেন। আর উৎসব ভাতা, মহান বিজয় দিবস ভাতা ও বাংলা নববর্ষ ভাতা পান দুই লাখ পাঁচ হাজার ১১৭ জন সাধারণ বীর মুক্তিযোদ্ধা। এছাড়া ১১ হাজার ৯৯৮ জন শহীদ, যুদ্ধাহত ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা পান। এর বাইরে ৫৮৭ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মাসিক সম্মানী ভাতা পেয়ে থাকেন। বাড়তি এ ভাতার অর্থের যোগান দিতে আসছে ২০২১-২২ অর্থবছরের বাজেটে ৫ হাজার ৭০৫ লাখ ১২ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে।