English Version
আপডেট : ১ জুন, ২০২১ ১৮:০৫

বিমান বাহিনীর প্রধান হলেন আব্দুল হান্নান

অনলাইন ডেস্ক
বিমান বাহিনীর প্রধান হলেন আব্দুল হান্নান

বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হলেন এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান। এয়ার মার্শাল পদে পদোন্নতি দিয়ে তিন বছরের জন্য তাকে বিমান বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন প্রধান হিসেবে এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানকে তিন বছরের জন্য বিমানবাহিনী প্রধান হিসেবে নিয়ােগ দেয়া হয়েছে।

তিনি ১২ জুন থেকে নতুন দায়িত্বভার গ্রহণ করবেন।