English Version
আপডেট : ৩১ মে, ২০২১ ১৩:৩৪

২ মাস পর কক্সবাজার রুটেও ফ্লাইট চালু

অনলাইন ডেস্ক
২ মাস পর কক্সবাজার রুটেও ফ্লাইট চালু

দীর্ঘ প্রায় দু’মাস পর আগামীকাল মঙ্গলবার (১ জুন) থেকে ঢাকা টু কক্সবাজার রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে দেশের দুটি বেসরকারি বিমান প্রতিষ্ঠান ইউএস-বাংলা এবং নভো এয়ার। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী করোনাকালীন সময়ে সকল ধরনের স্বাস্থ্য সতর্কতা মেনে প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা করবে।

এদিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচকের নির্দেশনা অনুযায়ী করোনাকালীন সময়ে সব ধরনের স্বাস্থ্য সতর্কতা মেনে প্রতিদিন দুইটি করে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা। ঢাকা থেকে সকাল ৯টা ৩০ মিনিট ও দুপুর ৩টা ৩০ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে ইউএস-বাংলার ফ্লাইট। আর কক্সবাজার থেকে বেলা ১১টা ৫ মিনিট ও বিকেল ৫টা ৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে দুটি ফ্লাইট উড্ডয়ন করবে। একইভাবে নভোএয়ারও সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল থেকে কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা শুরু করছে। ঢাকা থেকে সকাল সাড়ে ৯টা ও বিকেল ৩টা এবং কক্সবাজার থেকে বেলা ১১টা ৫ মিনিটে ও বিকেল ৪টা ৩৫ মিনিটে ফ্লাইট পরিচালনা করবে তারা।