English Version
আপডেট : ৩০ মে, ২০২১ ১৯:১১

আজ নয় কাল আসছে ফাইজারের টিকা

অনলাইন ডেস্ক
আজ নয় কাল আসছে ফাইজারের টিকা

করোনার সংক্রমণরোধে কোভ্যাক্সের পক্ষ থেকে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা আজ রবিবার ( ৩০ মে) রাতে নয় আসবে আগামীকাল সোমবার (৩১ মে) রাতে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ফাইজারের এক লাখ ৬২০ ডোজ টিকা দেশে পৌঁছাবে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে।

আজ রবিবার (৩০ মে) দুপুরে হঠাৎ করেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যমকে জানায়, আজ আসছে না ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা। এদিন দুপুরে নিয়মিত করোনা বুলেটিনে অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন জানান, ফাইজারের যেই টিকা রাতে আসার কথা ছিল, সেগুলো আজ আসছে না। নির্দিষ্ট যে ফ্লাইটটি টিকা নিয়ে আসার কথা ছিল, সেটি আমরা পাইনি। সেক্ষেত্রে টিকা আসতে কিছুটা দেরি হতে পারে। এই টিকা আজ না এসে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে আসবে বলেও জানানো হয়। এর আগে স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রবিবার রাত ১১টা ২০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ফাইজারের এক লাখ ৬২০ ডোজ টিকা দেশে পৌঁছাবে।’

স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার সর্বশেষ তথ্য অনুসারে, দেশে শনিবার (২৯ মে) পর্যন্ত করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ (অক্সফোর্ডের) দেওয়া হয়েছে ৫৮ লাখ ২০ হাজার ১৫ জনকে। একই টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪১ লাখ ৪২ হাজার ২৫৫ জন। এছাড়া চীনের সিনোফার্মের টিকার প্রথম ডোজ নিয়েছেন এক হাজার ২৩৯ জন। সব মিলিয়ে এ পর্যন্ত দেশে টিকা দেওয়া হয়েছে ৯৯ লাখ ৬৩ হাজার ৫০৯ ডোজ। এখন টিকা হাতে আছে অক্সফোর্ড ও সিনোফার্মেরসহ মোট সাত লাখ ৩৫ হাজার ডোজের মতো।

চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যেই কোভ্যাক্স থেকে টিকা পাওয়া শুরু হওয়ার কথা থাকলেও করোনার দ্বিতীয় ঢেউয়ে বিশ্বজুড়ে টিকার সংকট তৈরি হওয়ায় তা পিছিয়ে যায়।