English Version
আপডেট : ২২ মে, ২০২১ ১৯:২১

ঈদ যাত্রার ১৪ দিনে সড়কে ঝরল ৩১৮ প্রাণ

অনলাইন ডেস্ক
ঈদ যাত্রার ১৪ দিনে সড়কে ঝরল ৩১৮ প্রাণ

ঈদুল ফিতরের আগে ও পরে ১৪ দিনে দেশে ২৩৯টি সড়ক দুর্ঘটনায় ৩১৪ জন নিহত এবং ২৯১ জন আহত হয়েছেন। 

শনিবার (২২ মে) রোড সেফটি ফাউন্ডেশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ৭ থেকে ২০ মে পর্যন্ত সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজপোর্টাল এবং ইলেক্ট্রনিক মিডিয়ার তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

সড়ক দুর্ঘটনার পাশাপাশি একই সময়ে চারটি নৌ দুর্ঘটনায় তিন জন ও একটি রেলপথ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়।