English Version
আপডেট : ২২ মে, ২০২১ ১৪:৩৬

বাংলাদেশকে ৬০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

অনলাইন ডেস্ক
বাংলাদেশকে ৬০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

দরিদ্রদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং বিদেশফেরত শ্রমিকসহ তরুণ ও নারীদের কর্মদক্ষতা বাড়িয়ে শ্রমবাজারে সম্পৃক্ত করতে প্রতিষ্ঠানটি পৃথক দুটি প্রকল্পে বাংলাদেশকে ৬০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বৃহস্পতিবার (২০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এই ঋণের মাধ্যমে বাংলাদেশে দরিদ্র-সুবিধাবঞ্চিত নারী, তরুণ ও বিদেশফেরত শ্রমিকসহ সাড়ে ১৭ লাখের বেশি মানুষ উপকৃত হবে। উভয় প্রকল্পের মেয়াদকাল ৫ বছরসহ গ্রেস পিরিয়ড রয়েছে বলেও জানায় বিশ্বব্যাংক। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মোট ঋণের অর্ধেক তথা ৩০ কোটি ডলার ব্যয় করা হবে উদ্যোক্তা সৃষ্টিবিষয়ক প্রকল্পে। এই প্রকল্পের মাধ্যমে ২০টি জেলায় ৩ হাজার ২০০ গ্রামের প্রায় সাড়ে ৭ লাখ দরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা হবে। বাকি ৩০ কোটি ডলার ব্যয় করা হবে দক্ষতা উন্নয়ন সংক্রান্ত প্রকল্পে। এই প্রকল্পের মাধ্যমে ১০ লাখের বেশি তরুণ ও বিদেশফেরত শ্রমিক ভবিষ্যতের জন্যে নিজেদের কর্মদক্ষতা বাড়াতে পারবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও ভুটানের দায়িত্বে থাকা বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর দানদান চেন বলেছেন, ‘করোনায় বাংলাদেশে লাখ লাখ মানুষ; বিশেষ করে তরুণ, নারী শ্রমিক ও বিদেশফেরত ব্যক্তিদের জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রকল্প দুটির মাধ্যমে গ্রামীণ জনগণের জীবনযাত্রার মান বাড়ানো এবং সুবিধাবঞ্চিতদের প্রশিক্ষণ দিয়ে তাদের ভবিষ্যৎ শ্রমবাজারের জন্যে প্রস্তুত করা হবে।’

দানদান চেন আরো বলেছেন, ‘করোনা ভাইরাসে বাংলাদেশে লাখ লাখ মানুষ, বিশেষথ তরুণ, নারী শ্রমিক ও বিদেশফেরতদের জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ দুই প্রকল্পের আওতায় গ্রামীণ জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি ও প্রশিক্ষণ দিয়ে সুবিধাবঞ্চিতদের ভবিষ্যত শ্রমবিাজারের জন্য প্রস্তুত করা হবে। সহজ শর্তে স্বল্প সুদের এ ৬০ কোটি ডলারের ঋণ ৫ বছরের রেয়াতকালসহ ৩০ বছরে পরিশোধ করতে হবে।