English Version
আপডেট : ২১ মে, ২০২১ ২৩:৪৩

এবার হজ পালনের অনুমতি পেতে পারেন বাংলাদেশিরা

অনলাইন ডেস্ক
এবার হজ পালনের অনুমতি পেতে পারেন বাংলাদেশিরা

করোনা মহামারির কারণে কঠোর স্বাস্থ্য ও পূর্বসতর্কতামূলক বিধিনিষেধের অধীন চলতি বছরে বিদেশিদের হজ পালনের সুযোগ দেওয়া হতে পারে। 

বৃহস্পতিবার (২০ মে) আল-ওয়াতান পত্রিকার খবরে এমন তথ্য দেওয়া হয়েছে।

চলতি বছরে হজ পালনে বিদেশিদের নিয়ে সৌদি সরকারের এই সিদ্ধান্তের বিস্তারিত তথ্য দিতে পারেনি পত্রিকাটি। বিদেশিদের হজ পালনে সৌদি সরকারের সুনির্দিষ্ট সাংগঠনিক পরিকল্পনা কয়েক দিনের মধ্যে ঘোষণা করা হবে।

এর আগে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যারা করোনাভাইরাসের টিকা নিয়েছেন, তারাই শুধুমাত্র এবারের হজে অংশ নিতে পারবেন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক বিন ফাওজান বিন মোহাম্মদ আল-রাবিয়াহকে উদ্ধৃত করে সরকারপন্থী 'ওকাজ' পত্রিকা এই খবর প্রকাশ করে। 

দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা এবারের বাৎসরিক হজে অংশ নিতে চান, তাদের অবশ্যই করোনাভাইরাসের বিরুদ্ধে টিকা নেয়ার প্রমাণ থাকতে হবে।

অন্যদিকে গত ৯ মে সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, কঠোর স্বাস্থ্যবিধির আওতায় এবারের হজ পালন করা হবে। এর মধ্য দিয়ে সবাইকে হজ করার সুযোগ দেওয়া হতে পারে।