English Version
আপডেট : ১৯ মে, ২০২১ ১৭:৫১

ঢাকায় আসছেন জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক
ঢাকায় আসছেন জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট

ঢাকা সফরে আসছেন জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ভলকান বাজকির। 

মঙ্গলবার (১৮ মে) জাতিসংঘ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ থেকে ২৭ মে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ঢাকা ও ইসলামাবাদ সফর করবেন।

সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন।

বাংলাদেশ সফরে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু, বহুপক্ষীয় ইস্যু, রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন বাজকির। এছাড়া বৈশ্বিক সমস্যা, বহুপক্ষীয় ব্যবস্থা ও জাতিসংঘ নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে তিনি বক্তব্য দেবেন।