English Version
আপডেট : ১৮ মে, ২০২১ ১৭:২৩

একদিনে আরো ৩০ মৃত্যু, শনাক্ত ১২৭২

অনলাইন ডেস্ক
একদিনে আরো ৩০ মৃত্যু, শনাক্ত ১২৭২

মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১২ হাজার ২১১ জনে।

একইসময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ২৭২ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৮২ হাজার ১২৯ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ

গত ২৪ ঘণ্টায় আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে ৮২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনাভাইরাস কারো মধ্যে পাওয়া যায়নি। এছাড়াও হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২ জন রোগী ভর্তি হয়েছেন। তবে ছাড়প্রাপ্ত পাননি কেউ।

প্রসঙ্গত, কোভিড ও নন কোভিড রোগীদের সম্পূর্ণ পৃথক চিকিৎসার ব্যবস্থা রয়েছে আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে। এমনকি দুটি বিভাগের চিকিৎসক, নার্সসহ কর্মরত প্রত্যেকের আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছে। করোনা চিকিৎসা ছাড়া অন্য সকল চিকিৎসা সেবা কার্যক্রম আগের মতই চলমান রয়েছে।