English Version
আপডেট : ১৮ মে, ২০২১ ১৭:২২

আরও ৩ বছর প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব থাকছেন বিটু

অনলাইন ডেস্ক
আরও ৩ বছর প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব থাকছেন বিটু

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব মু. আশরাফ সিদ্দিকী বিটুকে আরও তিন বছরের জন্য একই পদে নিয়োগ দিয়েছে সরকার।

গত ২৫ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য চুক্তিতে বিটুকে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নিয়োগ দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

২০১৯ সালের ৬ মে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে চুক্তিতে নিয়োগ পান বিটু।

আদেশে বলা হয়, পূর্বের শর্তের ধারাবাহিকতা ও একই শর্তে তাকে আবারো ওই পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। আগের নিয়োগের শর্ত ঠিক রেখে নতুন করে চুক্তিপত্র করা হবে।