English Version
আপডেট : ১৭ মে, ২০২১ ১৪:৪৯

২৫ মে থেকে চীনের টিকার প্রথম ডোজ শুরু : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
২৫ মে থেকে চীনের টিকার প্রথম ডোজ শুরু : স্বাস্থ্যমন্ত্রী

দেশে আসা চীনের  কভিড-১৯  ভ্যাকসিনের প্রথম ডোজ আগামী ২৫ মে থেকে দেয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক । সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, আমরা রাশিয়া, চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে কথা বলেছি ভ্যাকসিনের জন্য, ফাইনাল কিছু হলে জানতে পারবেন।

দ্বিতীয় ডোজের জন্য ভারত, যুক্তরাজ্যের সঙ্গে কথা বলছি। প্রধানমন্ত্রী নিজেও চেষ্টা করছেন। ভারতের কাছে অর্ডার আছে ৩ কোটি, পেয়েছি ৭০ লাখ।  দ্বিতীয় ডোজ নিয়ে আমরা চিন্তিত।’

সংবাদ সম্মেলনে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া ও স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর উপস্থিত ছিলেন।