English Version
আপডেট : ১৫ মে, ২০২১ ১৪:০০

ঈদের ছুটি শেষে কাল খুলছে অফিস-আদালত

অনলাইন ডেস্ক
ঈদের ছুটি শেষে কাল খুলছে অফিস-আদালত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনের ছুটি শেষ হচ্ছে আজ (শনিবার)। রোববার (১৬ মে) থেকে খুলছে অফিস-আদালত। ব্যাংক-বীমা এবং শেয়ারবাজারও কাল থেকে খোলা থাকবে।

বৃহস্পতিবার থেকে তিন দিনের ঈদের ছুটি শুরু হয়। শুক্রবার পালিত হয় ঈদুল ফিতর। আজ শনিবার তিন দিনের ছুটি শেষ হচ্ছে।

ঈদের ছুটি শেষে রোববার থেকে অফিসপাড়ায় যোগ দেবেন কর্মজীবীরা। যারা ঢাকায় ঈদ করেছেন তারা এদিন থেকেই অফিসে যাবেন। তবে যারা গ্রামে ঈদ করতে গেছেন তাদের ঢাকায় ফিরতে আরও কয়েকদিন লেগে যাবে। কারণ দূরপাল্লার যানবাহন চলাচল এখনও বন্ধ রয়েছে। এছাড়াও চলছে কঠোর লকডাউন। সরকারি-বেসরকারি কর্মকর্তাদের কর্মস্থলেই ঈদ পালনের আহ্বান জানিয়েছিলেন সরকার এবং স্বাস্থ্যবিশেষজ্ঞরা। তবে অনেকেই তা মানেনি।

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তিন দিনের ঈদ ছুটি দেয়ার কথা বলা হলেও অনেক বেসরকারি প্রতিষ্ঠানই কয়েকদিনের অতিরিক্ত ছুটি দিয়েছে। এত আরও কয়েকদিন পর কিছু মানুষ ফিরবেন।