English Version
আপডেট : ১৪ মে, ২০২১ ১৯:১৩

চীনা টিকা ঈদের বিশেষ উপহার: চীনা রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক
চীনা টিকা ঈদের বিশেষ উপহার: চীনা রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, ‘বাংলাদেশকে উপহার দেওয়া চীনা টিকা ঈদের বিশেষ উপহার।’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

শুভেচ্ছা বার্তায় চীনা রাষ্ট্রদূত বলেন, ‘ঈদের আগেই বাংলাদেশকে সিনোফার্মের পাঁচ লাখ করোনার টিকা উপহার দেওয়া হয়েছে। এটা বাংলাদেশকে দেওয়া ঈদের বিশেষ উপহার। উপহারের চীনা টিকা বাংলাদেশকে পৌঁছে দিতে মে দিবসের ছুটির মধ্যেও যেসব কর্মী কাজ করেছেন, আমি তাদের বিশেষ ধন্যবাদ দিতে চাই।’