English Version
আপডেট : ৬ মে, ২০২১ ১৫:২৪

খালেদা বিদেশ যাওয়ার বিষয়ে যা বললেন আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক
খালেদা বিদেশ যাওয়ার বিষয়ে যা বললেন আইনমন্ত্রী

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশে যেতে পারবেন কিনা তা জানার জন্য বিকেল সাড়ে তিনটা পর্যন্ত অপেক্ষা করতে হবে।  

বৃহস্পতিবার (০৬ মে) আইনমন্ত্রী আনিসুল হক নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

তিনি বলেন, খালেদার বিদেশে যাওয়ার আবেদন বুধবার রাত সাড়ে ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে। আবেদনটি সচিবালয়ে আইনমন্ত্রণালের আনুষ্ঠানিকতা শেষে আমার কাছে আসতে ৩টা থেকে সাড়ে তিনটা বাজবে। ফাইল আসার পরে আইনে কি বলে সেটা দেখেই সিদ্ধান্ত জানানো হবে। খালেদা জিয়া বিদেশে যেতে পারবেন কিনা তখন বলতে পারব।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, খালেদা জিয়াকে দুটি শর্তে মুক্তি দেওয়া হয়েছে। ৪০১ ধারার শর্ত মেনে বিবেচনার সুযোগ আছে কিনা সেটা দেখতে হবে।  

এদিকে ২৫ দিন পর করোনামুক্ত হয়েছেন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে।