English Version
আপডেট : ৬ মে, ২০২১ ১৪:১৯

আজ দ্বিতীয় ডোজ নেবেন রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক
আজ দ্বিতীয় ডোজ নেবেন রাষ্ট্রপতি

করোনার প্রথম ডোজের পর আজ বৃহস্পতিবার (৬ মে) বঙ্গভবনে করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। গতকাল বুধবার রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানান।

তিনি বলেন, রাষ্ট্রপতি বঙ্গভবনে বেলা ১টায় করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নেবেন। এ সময় রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা, সংশ্লিষ্ট সচিবরা এবং ব্যক্তিগত চিকিৎসকরা উপস্থিত থাকবেন। এর আগে, গত ১০ মার্চ রাষ্ট্রপতি ও তার স্ত্রী রাশিদা খানম কোভিড-১৯ এর প্রথম ডোজের ভ্যাকসিন নেন। প্রধানমন্ত্রী গত ২৭ জানুয়ারি ভার্চুয়ালি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দেশব্যাপী করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন