English Version
আপডেট : ৩ মে, ২০২১ ১৪:০৬

আজও দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা

অনলাইন ডেস্ক
আজও দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা

গত ২৪ ঘণ্টায় দেশের ১৮ অঞ্চলে বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চাঁদপুরে ৪৯ মিলিমিটার। আজও দেশের সব বিভাগে বৃষ্টি হতে পারে।

সোমবার (৩ মে) সকালে আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানিয়েছে।

সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।   ঢাকা, টাঙ্গাইল, মাদারীপুর, গোপালগঞ্জ, মাইজদী কোর্ট, ফেনী, পাবনা, পটুয়াখালী, পটুয়াখালীর খেপুপাড়া অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অধিকাংশ স্থান থেকে প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।