English Version
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১ ১৬:৩৪

দেশে করোনায় আজও ৫৭ জনের মৃত্যু, শনাক্ত ২১৭৭

অনলাইন ডেস্ক
দেশে করোনায় আজও ৫৭ জনের মৃত্যু, শনাক্ত ২১৭৭

রোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৩২ ও নারী ২৫ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৪৫০ জনে।

শুক্রবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ১৭৭ জন রোগী। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা সাত লাখ ৫৯ হাজার ১৩২ জনে দাঁড়াল।