English Version
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১ ১৪:১৯

দেশে অনুমোদন পেল চীনের ভ্যাকসিন

অনলাইন ডেস্ক
দেশে অনুমোদন পেল চীনের ভ্যাকসিন

করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় দেশে চীনে উদ্ভাবিত সিনোফার্মা ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর। আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) মহাখালীতে ওষুধ প্রশাসন অধিদফতরে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, চীন প্রথম দফায় ৫ লাখ ডোজ দিচ্ছে। আগামী দুই সপ্তাহে চীনের ভ্যাকসিন আসার সম্ভাবনা আছে। এর আগে মঙ্গলবার (২৭ এপ্রিল) রাশিয়ার স্পুটনিক-ভি ভ্যাকসিন দেশে প্রয়োগের জরুরি অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদফতর।