English Version
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১ ১৭:২৪

বিদেশফেরত যাত্রীদের কোয়ারেন্টিনে থাকার বিষয়ে নির্দেশনা

অনলাইন ডেস্ক
বিদেশফেরত যাত্রীদের কোয়ারেন্টিনে থাকার বিষয়ে নির্দেশনা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিদেশফেরত যাত্রীদের জন্য কোয়ারেন্টিন নিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে বিধিনিষেধ আগামী ৫ মে মধ্যরাত পর্যন্ত বাড়িয়ে জারি করা প্রজ্ঞাপনে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও চীন থেকে যেসব যাত্রী টিকা নেওয়ার সনদ ও করোনা নেগেটিভের সনদ নিয়ে আসবেন, তাঁরা নিজ বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন। সে ক্ষেত্রে তাদের সংশ্লিষ্ট থানায় আগমন ও কোয়ারেন্টিনের বিষয়টি জানাতে হবে।

আর এসব দেশ থেকে আসা যেসব যাত্রী শুধু করোনা নেগেটিভ সনদ নিয়ে আসবেন, তাঁদের সরকারনির্ধারিত কোয়ারেন্টিন–ব্যবস্থায় থাকতে হবে। তিন থেকে পাঁচ দিনের মধ্যে চিকিৎসকেরা তাঁদের পরীক্ষা করে সম্মতি দিলে তাঁরা নিজ নিজ বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে পারবেন।

এ ছাড়া অন্যান্য দেশ থেকে আসা যাত্রীরা সরকারনির্ধারিত হোটেলে নিজ ব্যয়ে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন।