English Version
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১ ১৪:০৬

খালেদা জিয়া হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক
খালেদা জিয়া হাসপাতালে ভর্তি

কভিড-১৯ রোগে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভ‌র্তি অবস্থায় তার সিটিস্ক্যান সহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

আজ মঙ্গলবার দিবাগত রাতে বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

গত ১১ এপ্রিল জরুরি সংবাদ সম্মেলন ডেকে খালেদা জিয়ার করোনায় আক্রান্ত হওয়ার খবর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে বিএনপি। জানা যায়, বিএনপি চেয়ারপার্সনের বাসভবন ফিরোজায় খালেদা জিয়া ছাড়াও আরো ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তাদের সবাইকেই বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। 

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা জানিয়েছিলেন যে, তার শারীরিক অবস্থা ভালো আছে। তেমন কোনো সমস্যা দেখা যায়নি। 

বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিন বছর আগে দুর্নীতির দুই মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর পরিবারের আবেদনের প্রেক্ষিতে গত বছরের ২৫ মার্চ মানবিক বিবেচনায় শর্তসাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয় সরকার।