English Version
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১ ১৪:০৬

শিল্পপতি দ্বীন মোহাম্মদ আর নেই

অনলাইন ডেস্ক
শিল্পপতি দ্বীন মোহাম্মদ আর নেই

ফিনিক্স গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও সিটি ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ মারা গেছেন।  (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে হার্ট অ্যাটাকে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

মঙ্গলবার (২৭ এপ্রিল) বাদ জোহর লালবাগ শাহী মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র জানায়। 

বাংলাদেশের অন্যতম শিল্প উদ্যোক্তা দ্বীন মোহাম্মদ ১৯৩৮ সালে জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালে তার ব্যবসায়িক কর্মজীবন শুরু হয়। কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের প্রতিষ্ঠিত ফিনিক্স গ্রুপ অব ইন্ডাস্ট্রিজকে একটি বহুজাতিক কোম্পানিতে রূপ দেন তিনি।

ফিনিক্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- ফিনিক্স ইন্সুরেন্স, ফিনিক্স টেক্সটাইল মিলস, ইস্টার্ন ডাইং অ্যান্ড ক্যালেন্ডারিং ওয়ার্কস লিমিটেড, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড, ফিনিক্স ফ্যাব্রিক্স লিমিটেড, ফিনিক্স গার্মেন্টস লিমিটেড, ফিনিক্স ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড, ফিনিক্স স্পিনিং মিলস লিমিটেড, রংধনু স্পিনিং মিলস লিমিটেড ও ফিনিক্স সিকিউরিটিস লিমিটেড। এছাড়া তিনি দি সিটি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।

১৯৯১ সালে তিনি মরহুম মাওলানা আকরাম খা গোল্ড মেডেল (শিল্পায়ন) দ্বারা ভূষিত হয়েছিলেন এবং ১৯৯৯ সালে তিনি জগদীশ চন্দ্র স্বর্ণপদক দ্বারাও ভূষিত হয়েছিলেন। সম্প্রতি, ফিনিক্স ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডকে আন্তর্জাতিক স্টার অ্যাওয়ার্ড কোয়ালিটি (আইএসএকিউ) দিয়ে ভূষিত করা হয়েছে। দক্ষতা, উদ্ভাবন, গ্রাহক সন্তুষ্টি, প্রযুক্তি, নেতৃত্ব এবং কৌশলগত পরিকল্পনার প্রতিশ্রুতির জন্য স্পেনের মাদ্রিদে অবস্থিত একটি বিশিষ্ট ব্যবসায়িক সংস্থা থেকে বিজনেস ইনিশিয়েটিভ ডাইরেকশনস (বিআইডি) থেকে সোনার বিভাগ। তিনি ২০১০ সালের ৬ সেপ্টেম্বর এ সুইজারল্যান্ডের জেনেভায় পুরষ্কার প্রদান অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। এছাড়া শিল্প ও বাণিজ্য প্রসারে অসামান্য অবদান রাখায় শিল্পপতি দ্বীন মোহাম্মদ অনেক পদকে ভূষিত হন।