English Version
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১ ২২:১৩

কাল থেকে ১৪ দিন ভারত সীমান্ত বন্ধ

অনলাইন ডেস্ক
কাল থেকে ১৪ দিন ভারত সীমান্ত বন্ধ

কোভিড পরিস্থিতির কারণে দুই সপ্তাহের জন্য ভারতের সঙ্গে সব সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (২৫ এপ্রিল) সরকারের উচ্চ পর্যায় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আগামীকাল সোমবার (২৬ এপ্রিল) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানান তিনি।

ভারতে করোনা সংক্রমণ পরিস্থিতি মহামারি রূপ নেয়ায় ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত আপাতত বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন করোনাভাইরাস মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। তারপরই সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দিলেন।

তবে এই সময় পণ্য আমদানি-রপ্তানি সতর্কভাবে করার জন্য সিদ্ধান্ত হয়েছে।