English Version
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১ ২২:০০

মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক
মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা: ডিএমপি

কডাউনের মধ্যে রোববার থেকে রাজধানীতে দোকানপাট ও শপিং মল রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া লকডাউনের বিধি নিষেধ শিথিল করে রোববার থেকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল খোলা রাখা যাবে বলে জানিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ।

ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকেও সরকারের এই সিদ্ধান্ত জানানো হয়েছিল। পরে তাতে পরিবর্তন এনে বলা হয়, রাত ৯টা পর্যন্ত দোকান ও শপিং মল খোলা রাখা যাবে।

রোববার (২৫ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. মুনিবুর রহমান বলেন, সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যে সিদ্ধান্ত ছিল, তা পরিবর্তন হয়ে রোববার থেকেই রাত ৯টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা মুনিবুর বলেন, চলমান বিধিনিষেধের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর ২৯ এপ্রিল থেকে গণপরিবহনও চালু হচ্ছে।