English Version
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১ ১৭:২৩

করোনায় আরও ১০১ জনের মৃত্যু, শনাক্ত ২,৯২২

অনলাইন ডেস্ক
করোনায় আরও ১০১ জনের মৃত্যু, শনাক্ত ২,৯২২

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৫৩ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে রোগী শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৯২২ জন।

আজ রোববার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।